1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

ভূমিকম্পে রাজধানীতে শিশুসহ নিহত-৪

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

 

দিগন্ত ডেস্ক।।ভূমিকম্পের সময় রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি পাঁচ তলা ভবনের অংশ ধসে তিন পথচারী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশি জেসমিন বেগম। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

বংশালের কসাইটুলি এলাকার স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাৎক্ষণিক নিহত পথচারীদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ায় তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের সদস্যরা উপস্থিত আছেন। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নামপরিচয় এখনো জানতে পারিনি।

অপরদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে সড়কের পাশের দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে এক প্রতিবেশী আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ ভূমিকম্প শুরু হলে ফাতেমা শিশুটির মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম সড়কসংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ভুলতা–গাউছিয়া সড়কের পাশের একটি পুরোনো দেয়াল প্রচণ্ড ঝাঁকুনিতে ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটি চাপা পড়ে মারা যায়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত দেয়ালের নিচ থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করেন এবং আহত দুই নারীকে উদ্ধার করে নিকটবর্তী প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূমিকম্পের কারণে দেয়াল ধসে পড়ে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার মা ও প্রতিবেশী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park