1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করল বাংলাদেশ

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

 

দিগন্ত রিপোর্ট।।ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ। দেশটির রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শত শত নেতা এবং কয়েকজন সেনা কর্মকর্তাকেও আশ্রয় দিয়েছে ভারত। তাছাড়া বিগত দেড় দশক ধরে ফ্যাসিস্ট সরকারকে উলঙ্গ সমর্থন তো দিয়েই আসছিল দেশটি। এ নিয়ে দুই দেশের মধ্যে গত বছরের ৫ আগস্টের পর থেকেই টানাপোড়েন চলে আসছিল।এর মধ্যেই গত ১২ ডিসেম্বর অন্যতম জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। এক সপ্তাহ চিকিৎসা শেষে গত ১৮ ডিসেম্বর শহীদ হন আধিপত্যবাদবিরোধী এই তরুণ। এ নিয়ে সারা দেশ উত্তপ্ত হয়ে উঠে। বিক্ষোভ-প্রতিবাদে ফেটে পড়ে মানুষ।ওই সময় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয়। কারণ ধারণা করা হচ্ছে, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসী ও তার সহযোগী ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। এ অবস্থায় ভারতে অবস্থতি বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষাভ করার পাশাপাশি কমপ্লেক্সের ভেতর ঢুকে পড়ে উগ্রবাদী হিন্দুরা। এমনকি বাংলাদেশের হাইকমিশনারকে হত্যারও হুমকি দেওয়া হয়।এ নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।জবাবে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকেও তলব করে নরেন্দ্র মোদির সরকার। এমন উত্তেজনার মধ্যেই দিল্লিস্থ হাইকমিশন ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধের ঘোষণা দিলো।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park