1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

 

আন্তর্জাতিক ডেস্ক।।ফুটসালের আঙিনায় একেবারেই আনকোরা একটি দল। মাঠের ফুটবল থেকে উঠে আসা ফুটবলারদের অধিকাংশই এই সংস্করণে নতুন। অথচ প্রথমবার সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেই নিজেদের সামর্থ্যের জানান দিল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে সাবিনা খাতুনরা।বৃহস্পতিবার ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচের শুরু থেকেই ভারতকে চেপে ধরে বাংলাদেশ। প্রথম ম্যাচের দাপুটে ফুটবল দ্বিতীয় অর্ধেও ধরে রাখেন কৃষ্ণা-নীলারা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-১ গোলে উড়িয়ে দিলেও বাংলাদেশের কৌশলী ফুটবলের কাছে হার মানতে হয়েছে ভারতীয়দের।ম্যাচের শুরু থেকেই গোছালো আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে তোলে বাংলাদেশ।গোল করার সুযোগ তৈরিতে অধিনায়ক সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকারের বোঝাপড়া ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন সাবিনা। দুবারই গোলের উৎস ছিল কৃষ্ণার নিখুঁত পাস। প্রথমে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে কৃষ্ণার সহায়তায় সার্কেলে ঢুকে গোল করেন সাবিনা।এরপর আবারও ডান দিক থেকে কৃষ্ণার কোনাকুণি পাস নিখুঁত টোকায় জালে জড়ান অভিজ্ঞ এই ফরোয়ার্ড।বিরতির পর নিজেদের আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন মাতসুশিমা সুমাইয়া। খেলার শেষ দিকে ভারত একটি গোল শোধ দিলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে, বাংলাদেশের জয় আটকাতে পারেনি।রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ভুটান।আগামী শনিবার মাঠে নামবে দুই দল। ভুটান নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park