1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

ভাইয়ের প্রতারণায় সর্বস্বান্ত হওয়ার পথে বড় বোন, জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ।।রক্তের সম্পর্কের চেয়েও কি জমির দলিল বড় হয়ে দাঁড়িয়েছে? এমনই এক হৃদয়বিদারক ঘটনার অভিযোগ উঠেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা গ্রামে। যেখানে মায়ের মমতায় ছোট ভাইকে আগলে রাখা এক বড় বোন এখন সেই ভাইয়ের হাতেই নির্যাতন, প্রতারণা ও সম্পত্তি দখলের শিকার বলে অভিযোগ করেছেন।ভুক্তভোগী ফিরোজা বেগম জানান, ছোট ভাই সেলিমুজ্জামান রাজাকে তিনি নিজের সন্তানের মতো স্নেহ করতেন। ভাই একটি মিথ্যা মামলায় জড়িয়ে জেলহাজতে গেলে তিনি নিজের কষ্টার্জিত লক্ষাধিক টাকা ব্যয় করে আইনি সহায়তার মাধ্যমে তাকে মুক্ত করেন। কিন্তু জেল থেকে বের হওয়ার পর থেকেই ভাইয়ের আচরণ পাল্টে যায় বলে অভিযোগ তার।ফিরোজা বেগমের দাবি, বর্তমানে ভাই তার পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অপচেষ্টায় লিপ্ত। এ ঘটনায় ছোট ভাইয়ের কথিত দ্বিতীয় স্ত্রী তাহমিনা রিক্তা ও তার বাবা আইয়ুব খা’র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তিনি। তার ভাষ্য, ওই নারীর সঙ্গে সেলিমুজ্জামান রাজার কোনো বৈধ রেজিস্ট্রি বা কাবিননামা নেই। পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করে সম্পত্তি দখলই তাদের মূল উদ্দেশ্য বলে অভিযোগ করেন তিনি।অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ সকালে বিবাদীরা জোরপূর্বক ফিরোজা বেগমের পৈত্রিক সম্পত্তিতে প্রবেশ করে। কোনো ধরনের মাপজোক ছাড়াই জমিতে থাকা কাঁঠাল, মেহগনি, নিম ও নারিকেলসহ ১৫ থেকে ২০টি মূল্যবান গাছ কেটে ফেলে বলে অভিযোগ ওঠে। বাধা দিতে গেলে ফিরোজা বেগম ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এসময় ধারালো রামদা ও লোহার রড নিয়ে হামলার চেষ্টা এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।এ ঘটনায় ফিরোজা বেগম কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, জমি সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও বিবাদীরা গায়ের জোরে জমি দখলের চেষ্টা করছে।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।স্থানীয়দের প্রশ্ন, যে বোন ভাইয়ের দুঃসময়ে মায়ের মতো পাশে দাঁড়িয়েছিলেন, শেষ বয়সে তাকেই কি এভাবে ভাইয়ের হাতে নির্যাতিত হতে হবে? স্বার্থের কাছে কি তবে হার মানছে ভাই-বোনের পবিত্র সম্পর্ক?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park