1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

ব্লাড ফাউন্ডেশনে নির্বাচন কমিশনার পদে দায়িত্ব পেলেন দিগন্তর প্রতিবেদক আবুল হাসান

  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

 

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের অন্যতম একটি রক্তদান সংগঠন ইসলামী ব্লাড ফাউন্ডেশন। প্রতিবছর সারাদেশে হাজার হাজার মানুষকে বিনামূল্যে রক্তদান করে আসছেন ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। ২০২৪ সালে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বাসিন্দা এবং দৈনিক দিগন্তর পত্রিকার নিজস্ব প্রতিবেদক, সাংবাদিক আবুল হাসান কে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দিয়েছে ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিষদ।গত ৩ জুলাই ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইতিমধ্যে সাংবাদিক আবুল হাসান তার দায়িত্ব বুঝে নিয়েছেন বলে জানা গেছে।এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল হাসান বলেন, ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে’ আপনারা দোয়া করবেন আমি যেন সে দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারি। ২০২৪ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে আপনারা আমাদের ওপর আস্থা রাখতে পারেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিব। এসময়ে তিনি আরও বলেন, মানবিক এই সংগঠনে কোনো কালোটাকার ছড়াছড়ি করা যাবে না। যদি কারো বিরুদ্ধে কালোটাকা লেনদেন কিংবা বিশৃঙ্খলার খবর পাওয়া যায় তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park