1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ব্যবসায়ীর দাঁড়ি ধরে টানাহেঁচড়া ও মারধর করায় নাসিম ভূঁইয়া গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের ঘিওর উপজেলার ব্যবসায়ী আলী আজম মানিককে দাঁড়ি ধরে টানাহেঁচড়া ও মারধর করার অভিযোগে নাসিম ভূইয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা হইতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত নাসিম ভুঁইয়া (৪৫) ঘিওর (বাসস্ট্যান্ড) এলাকার মোশারফ হোসেন ওরফে বাচ্চু ভুঁইয়ার ছেলে।দোকানদার আলী আজম মানিক (৩৩) ঘিওর তেরশ্রী (বাহাদুরপুর) এলাকার সেলিম হোসেন দুলালের ছেলে।ডিবি পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত (২৩ জুন) সোমবার রাতে ব্যবসায়ী আলী আজম মানিক এর দোকানে জমির নামজারি করতে আসেন নাসিম ভূঁইয়া। দোকানদার তখন অন্য একজন কাস্টমারের কাজে ব্যস্ত থাকায় নাসিম ভূইয়াকে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বললে সে দোকানদার আলী আজম মানিক এর উপর ক্ষিপ্ত হয়ে আলী আজম মানিক এর দাঁড়ি ধরে টানাহেঁচড়া ও মারধর করেন। আলী আজম মানিককে দাঁড়ি ধরে টানাহেঁচড়া ও মারধর করার সময় ১৫ হাজার টাকা দামের কম্পিউটারের মনিটর ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়।‌ এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘিওর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী মানিক। দায়ের করা সেই মামলায় আজকে আসামি নাসিম ভুঁইয়াকে গ্রেফতার করা হয়।জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,এই ঘটনায় আসামী নাসিম ভূঁইয়ার বিরুদ্ধে (২৪ জুন) ঘিওর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park