1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

বেস্ট ক্লাব অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করল লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

 

তরুণ নেতৃত্বের বিকাশ, মানবসেবা এবং সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারকে সামনে রেখে লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩, বাংলাদেশের আয়োজনে ৩০তম বার্ষিক লিও ডিস্ট্রিক্ট সম্মেলন ২০২৬ এর উদ্বোধনী অধিবেশন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (০৫ জুন ২০২৬) রাজধানীর আগারগাঁওস্থ লায়ন হুমায়ুন জহির অডিটোরিয়াম, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনে আয়োজিত এ অনুষ্ঠানে ডিস্ট্রিক্টের বিভিন্ন ক্লাবের লিও সদস্য, ক্লাব উপদেষ্টা, লায়ন্স নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে ছিল উদ্বোধনী অধিবেশন, নেতৃত্ব উন্নয়ন বিষয়ক আলোচনা, সম্মাননা প্রদান এবং সাংগঠনিক কার্যক্রম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৫-২০২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম। এ সময় উপস্থিত ছিলেন সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর ড. কাজী মাজহারুল ইসলাম দোলন, লায়ন আব্দুল্লাহ খালিদ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন শহিদুল্লাহসহ ডিস্ট্রিক্টের শীর্ষ নেতৃবৃন্দ।এ সময় ডিস্ট্রিক্টের সেরা ক্লাব হিসেবে “বেষ্ট ক্লাব অব দ্য ইয়ার” সম্মাননা অর্জন করে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। ক্লাবটির ধারাবাহিক মানবসেবামূলক কর্মকাণ্ড, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ, নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে ক্লাবটির পক্ষে সম্মাননা ট্রফি গ্রহণ করেন লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাদ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি একই সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত একজন বিশিষ্ট সমাজসেবক।আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, International Business Forum of Bangladesh (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।সম্মাননা গ্রহণকালে তিনি ক্লাবের সকল সদস্য, উপদেষ্টা, শুভানুধ্যায়ী এবং ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই অর্জন শুধু একটি ক্লাবের নয়, এটি মানবসেবা, নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকারের স্বীকৃতি। ভবিষ্যতেও আমরা সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনা করে লিও আন্দোলনের সুনাম অক্ষুন্ন রাখার জন্য কাজ করে যাব।’অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় লিও আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছাসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে লিও সদস্যবা ইতোমধ্যে প্রশংসনীয় অবদান রেখে চলেছে।উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। “বেস্ট ক্লাব অব দ্য ইয়ার” হিসেবে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির স্বীকৃতি অর্জন ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর লিও আন্দোলনে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে উপস্থিত নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park