1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পৌর যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সারাদেশের মতো মানিকগঞ্জ পৌর শাখা যুবদলের উদ্যোগেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবারর (২১ মার্চ) বিকেলে জনস্বাস্থ্য অধিদপ্তর মসজিদ প্রাঙ্গনে পৌর শাখা যুবদলের আহ্বায়ক রাজিব হাসান খানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আজাদ হোসেন খান।আলোচনা সভায় টিপু সুলতানের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সামছুদ্দিন বাবু, মানিকগঞ্জ সদর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান দোলন, জেলা শহীদ জিয়া স্মৃতি সংঘের সভাপতি শরিফ হোসেন শিবলু, যুবদল নেতা নাহিদ হাসান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অনিক, ১নং ওয়ার্ড যুবদল সভাপতি মেহেদী হাসান এবং ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শাকিল।বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপসহীন নেত্রী। তার শারীরিক সুস্থতার জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”ইফতার পূর্ব দোয়ায় দেশ, জাতি ও জনগণের কল্যাণ কামনা করা হয়। মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park