1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

 

আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) এইচএসসি ও সমমানের যে পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। এর আগে আজ মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার এই ঘোষণা দেন।

দুই দিনের স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

এই ঘটনায় মঙ্গলবার একদিনের জন্য জাতীয় শোক ঘোষণা করা হয়। তবে শোকের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে বলে প্রথমে সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে মধ্যরাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এইচএসসি ও সমমানের পর মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

এদিকে ছয় দফা দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সকালে শিক্ষা ও আইন উপদেষ্টা সেখানে গেলে তারা তোপের মুখে পড়েন। তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এক পর্যায়ে তাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছে, তাদের ছয় দফার প্রত্যেকটি যৌক্তিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park