1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ” লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য : আমিনুল হক

বৃহত্তর খুলনা সমিতি-ঢাকার ‘মিলন মেলা-২০২৬’ উপলক্ষে প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।। বৃহত্তর খুলনা সমিতি-ঢাকার উদ্যোগে আয়োজিতব্য ‘মিলন মেলা-২০২৬’ সফল, সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর ৪৫ দিলকুশায় আনান কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা সমিতি-ঢাকার সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহমুদ। সভা সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমিতির নির্বাহী সদস্য লায়ন রিপন তরফদার নিয়াম।সভায় বৃহত্তর খুলনা সমিতি-ঢাকার সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি ‘মিলন মেলা-২০২৬’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি অনুষ্ঠানটি সুন্দর, সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করতে সমিতির সর্বস্তরের সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।সভায় বৃহত্তর খুলনা সমিতি-ঢাকার সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ, শেখ সাহেদ হোসেন,লায়ন শেখ মোস্তাফিজুর রহমান,মো. জুলফিকার আলী, মো. ফোরকান আলী, ভিপি শহীদ, মো. আনোয়ার হোসেন, শানাল, মো. রেজাউল করীম, সুলতান আহমেদ, মাহাতাব হোসেন মনি, নাজমুল হুদা, মাসুম বিল্লাসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।সভায় বক্তারা বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।একই সঙ্গে ‘মিলন মেলা-২০২৬’-এ বৃহত্তর খুলনা অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় বৃহত্তর খুলনা সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী আজগর লবি (এমপি) এবং সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি-এর নেতৃত্বে আগামী দিনে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান বলেন, “প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী আজগর লবি (এমপি), সভাপতি এম এ সালাম এবং সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবির নেতৃত্বে বৃহত্তর খুলনা সমিতি আগামীতে এমন একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে, যা সংগঠনের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। সভা শেষে ‘মিলন মেলা-২০২৬’ সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সমিতির সকল নেতৃবৃন্দ, সদস্য এবং সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park