1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বিশ্ব শিক্ষক দিবসে মানিকগঞ্জের ৫ গুণী শিক্ষককে সম্মাননা প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

 

শাওন মানিকগঞ্জ প্রতিনিধি : শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (শনিবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ তরিকুল ইসলাম, অতরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস প্রমুখ।অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার পাঁচজন শিক্ষককে জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করা হয়।তাঁরা হলেন- প্রাথমিক শাখায় শিবালয় উপজেলার নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জান্নাতুল ফেরদৌসী, মাধ্যমিক শাখায় সদর উপজেলার এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিরঞ্জন কুমার বিশ্বাস, এবতেদায়ী শাখায় শিবালয় উপজেলার ফেচুয়াধারা শাহ জহিরিয়া দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মুহাম্মদ সোলাইমান, দাখিল শাখায় ঘিওর উপজেলার ঘিওর আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক সুরাইয়া আহমেদ ইভা ও আলিম শাখায় সদর উপজেলার দোয়াত আলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মতিউর রহমান। তাঁদের প্রত্যেকের হাতে একটি করে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park