
ঢাকা প্রতিনিধি।। বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত সেমিনারে পরিকল্পিত নগরায়ণ, আবাসন উন্নয়ন এবং দেশের মানুষের জন্য নিরাপদ ও টেকসই বসতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ লায়ন বর্ষের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান এবং জিইটি (Global Extension Team) কো-অর্ডিনেটর, বাংলা একাডেমির আজীবন সদস্য ও বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার অফিস সেক্রেটারি আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।সেমিনারে বিশ্ব বসতি দিবসের তাৎপর্য এবং বর্তমান প্রেক্ষাপটে পরিকল্পিত নগরায়ণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আবাসন উন্নয়ন এবং দেশের মানুষের জন্য নিরাপদ ও টেকসই বসতি নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।