1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

বিতর্কিত মুক্তিযোদ্ধা কমান্ডার আ.রশিদকে লাঞ্চিত, ভিডিও ভাইরাল

  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

 

আবুল হাসান, নিজস্ব প্রতিবেদক।। বরগুনায় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ (কালা রশিদ) ইকতিয়ার আলম শাওন মোল্লার হাতে লাঞ্চিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।ভাইরাল হওয়া ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ভিডিওটি ছড়িয়ে পরলে মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। শাওন মোল্লা বরগুনা জেলা বিএনপি’র সাবেক সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার ছেলে।৩ মিনিট ৪২ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিতর্কিত সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদকে চোর, ডাকাত উপাধি দিয়ে হেনস্তা করতে থাকেন। একপর্যায়ে কমান্ডার রশিদের চোখের চশমা খুলে পিচ ঢালাইয়ের রাস্তায় স্বজোরে আছার মারেন নেতা শাওন মোল্লা। এসময় নিজের চশমা তুলতে গেলে মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদের মাথায় ও ঘাড়ে থাপ্পর মারেন শাওন মোল্লা।মুক্তিযুদ্ধের সময় দল বেঁধে ডাকাতি, টাকা নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিতরণ, আওয়ামী লীগ ব্যতীত অন্য দলের মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সনদ বাতিলের ভয়-ভীতি দেখিয়ে চাঁদা গ্রহণ, ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অফিসে দালালী সহ অনেক অভিযোগ রয়েছে কমান্ডার আব্দুর রশিদের বিরুদ্ধে।এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আবদুর রশিদ বলেন, আমি মুরব্বি মানুষ, আমাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসে আমাকে লাঞ্চিত করা হয়েছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম।ইখতিয়ার আলম শাওন মোল্লা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমার বাবার মুক্তিযোদ্ধা সনদ বাতিলের হুমকি দিয়ে আমার কাছ থেকে তিন লাখ টাকা নেন। আজ আমি উক্ত টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকার করেন এবং আমার বাবা ও কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মনিকে নিয়ে কটুক্তি করায় তার সাথে এমনটি করা হয়েছে।ভিডিওর বিষয়টি কেহ ঘটনার প্রথম থেকে ভিডিও করেনি। এক শ্রেণীর লোক ভিডিওর একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ফায়দা লুটতে চাইছে।বরগুনা জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, এ বিষয়টি অনাকাঙ্ক্ষিত, এটা কোনভাবেই কাম্য নয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park