1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

বিজিবির অভিযানে দুই কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

 

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অভিযানে প্রায় দুই কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।আটক দুই ব্যক্তি হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মাহাফুজ আলম (৩১)।বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এসময় দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করলে তাঁদের প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো ১.১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার হয়। এ স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৭২ টাকা। এছাড়া তিনটি মোবাইল ফোন, একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক ও নগদ ৮ হাজার ১৭২ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ঢাকা ভাতিজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে চৌগাছা সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে তারা যাচ্ছিলেন।আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park