1. admin@dainikdigantor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় অপ-সাংবাদিকতা মোকাবেলায় সমন্বিত উদ্যোগের আহ্বান নবাগত পুলিশ সুপারের খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত শ্রীমঙ্গলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে তালামীযের মোবারক র‍্যালি ‎তালতলীতে পার্টনার স্কুল শিক্ষক ট্রেনিং অনুষ্ঠিত ‎তালতলীতে গুড ড্যাডি ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় মরা ও অসুস্থ গরুর মাংস বিক্রির সিন্ডিকেট আটক অভিনেত্রী রাইমা শিমু হত্যাকাণ্ডের নেপথ্যে যা ঘটেছিল খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি মো. আনোয়ার হোসেন সম্পাদক মামুন রেজা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে অরিয়েন্টেশন প্রোগ্রাম খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি মো. আনোয়ার হোসেন, সম্পাদক মামুন রেজা

বিচারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) উগ্র সাম্প্রদায়িক দল দাবি করে সংগঠনটিকে দেশ থেকে নিষিদ্ধ এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় প্রতিবাদী ছাত্র ও ওলামা মাশায়েখের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ সদর হাসপাতাল মসজিদের সামনে থেকে মিছিলটি মানিকগঞ্জ প্রেসক্লাবে এসে শেষ হয়।দ্রুত সময়ের ভিতরে ইস্কনকে নিষিদ্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, গত ৫ই আগস্ট এর পর থেকে স্বৈরাচারের দালালেরা দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পরে লেগেছে।সেই ধারাবাহিকতায় ইসকন নামক জঙ্গি সংগঠনও স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। অনতিবিলম্বে এই উগ্রবাদী সংগঠনকে দেশ থেকে নিষিদ্ধ করতে হবে।’বক্তার আরো বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতে বসে ইসকনের ওপর ভর করে দেশে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। আইনজীবী সাইফুল হত্যায় জড়িত ব্যক্তিরা ইসকনের সদস্য। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’এ সময় দুধ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল্লাহ আল ফিরোজ, খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ওমর ফারুক, সদস্য রমজান মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ মাহবুব, মেহরাব, নাসিমসহ তিন শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park