1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

বিএনপির নাম ভাঙ্গিয়ে লুট ও চাঁদাবাজি করেছে তাদের বিচার করা হবে: কিরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন।। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেছেন শুধু আওয়ামীলীগের বিচার হবেনা, ৫ তারিখের পরে যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে ভাঙচুর লুট ও চাঁদাবাজি করেছে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানান তিনি।(২৭ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে নড়িয়া উপজেলার যুবদলের যুগ্ন-সাধারন সম্পাদক মতিউর রহমান সাগরের ছেলে আহত ছাত্রদল নেতা জাহিদকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, যারা আমার সাথে সেলফি তুলে নিজেকে বিএনপি দাবি করে তাতে’ই প্রমাণিত হবে না সে বিএনপি করে।অনেক চোর ডাকাত ও আমার পাশে দাড়িয়ে ছবি তুলে তিনি থানায় গিয়ে বলতে পারে আমি ছাক্কা ইমানদার, এতে প্রমাণ করবে না যে তিনি নির্দোষ। যে যতটুকু অপরাধ করেছে সে ততটুকু শাস্তি পাবে। কোন অনুপ্রবেশকারীকে বিএনপিতে জায়গা দেয়া হবে না। যদি কোন নিরব মানুষ বিএনপিতে যোগ দিতে চায় তাহলে তাদের ৬ মাস অপেক্ষা করতে হবে বলে জানান এ নেতা। জেলার বিভিন্ন স্থরের নেতাকর্মীদের মাঝে দ্বন্দ্ব থাকলেও সেটা দ্বন্দ্ব হিসেবে মানতে নারাজ এ নেতা। তিনি বলেন তাদের ভিতরে রাজনীতির প্রতিযোগিতা আছে তবে রাজনীতির দ্বন্দ্ব নেই।এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা, উপজেলার বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park