1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তবে, তিনি কবে বিএনপিতে যোগ দেবেন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।গণঅধিকারের একটি সূত্র বলছে, বিএনপি যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্যে যাদের আসন ছাড় দিয়েছে, তাদের অনেকে ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে বিএনপি। কারণ হিসেবে বিএনপি মনে করছেন ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করলে জয় অধিকতর সহজ হবে। তাই শরিকদের মধ্যে ইতোমধ্যে ৩টি দলের শীর্ষ নেতা বিএনপিতে যোগদান করেছে। গণঅধিকার পরিষদও নির্বাচনে জয়ের কৌশলে হিসেবে ইতোমধ্যে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছে।গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচনের জয়ের কৌশলে হিসেবে আমরা পার্টি থেকে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছি।এরআগে নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছে বিএলডিপির সভাপতি শাহদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদে এবং এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএমের) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park