1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বাসে আগুন-ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার।।কর্তব্যরত অবস্থায় পুলিশকে বা জনগণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ কিংবা আগুন দিলে হামলাকারীকে গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় কমিশনার মাঠ প্রশাসনে নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দেন।

মাঠ পর্যায়ে টহলরত ডিএমপির অপরাধ বিভাগের একাধিক পুলিশ কর্মকর্তা বিষয়টি স্বীকার করলেও কেউ বক্তব্য দিতে রাজি হননি। বিষয়টি জানতে একাধিকবার যোগাযোগের পর মুঠোফোনে বিষয়টি স্বীকার করেন খোদ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

নাশকতাকারীদের লক্ষ্য করে মাঠ পর্যায়ে ডিউটিরত পুলিশ সদস্যদের গুলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ বলেছি। বলেছি, বাসে আগুন দিলে, পুলিশ জনগণের গায়ে আগুন দিলে গুলি করে দিতে বলেছি।’

এটা কি আইনে কাভার করে- জানতে চাইলে তিনি বলেন, ‘একশতে একশই কাভার করে। চাইলে আপনিও পারেন এটা।’

পুলিশ কিংবা নাগরিক নাশকতাকারীর বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে পারে- তা ব্যাখ্যা করে ডিএমপি কমিশনার বলেন, ‘দণ্ডবিধির ৯৬ থেকে ১০৪ ধারায় যা বলা আছে, তার ভিত্তিতে আপনিও এটা করতে পারেন। তাতে বলা আছে, যে কোনো লোকের সম্পদ বা জানের হেফাজতের জন্য সে গুলি করতে পারে, তার যদি গান থাকে।’

তিনি বলেন, ‘সেই আইন অনুযায়ী এই বার্তাটা আমি স্মরণ করায় দিলাম আমার কলিগদের। যে কোনো বাসে আগুন দিবে, তোমার গায়ে ককটেল মারবে, জনগণের গায়ে ককটেল মারবে, তুমি গুলি করে দিবা।’

দণ্ডবিধির ৯৬ ধারায় বলা হয়েছে, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনকিছুই অপরাধ নহে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park