1. admin@dainikdigantor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট গ্রেফতার খুলনা ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব, সভাপতি কাজী আব্দুল্লাহ, সম্পাদক শেখ মাহতাব মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর সম্পাদক সুজন ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারকে কল্যাণ সমিতির সুস্থতা কামনা

বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ‍্যানে ট্রাকের ধাক্কায় নিহত-১

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪

 

নান্টু হাওলাদার, বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাটের ফকিরহাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় মোঃ সোহেল হাওলাদার (৪০) নামের এক আম ব্যবসায়ী নিহত হয়েছে।নিহত মোঃ সোহেল হাওলাদার বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমান হাওলাদার ছেলে।বুধবার (১৫ মে) সকাল সাড়ে পাঁচটার সময় ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বুধবার (১৫ মে) সকাল সাড়ে পাঁচটার সময় টাউন নওয়াপাড়া এলাকায় পাকা রাস্তার উপর আম ভর্তি একটি পিকআপ ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা লাগে। এ সময় পিকআপ ভ্যানের পেছনে থাকা আম ব্যবসায়ী সোহেল হাওলাদার এতে গুরুতর আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, এ ঘটনায় পিকআপ ভ্যানের আম রাস্তার ওপর ছড়িয়ে পড়ে যাওয়ায় প্রায় ত্রিশ হাজার টাকার ক্ষতি হয়। এ ঘটনার পর চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park