1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলা নিউজ টিভি ২৪-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা জুলাই চেতনা ধারণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল-আজাদ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খুলনা মানিকতলা খাদ্য গুদাম থেকে ২০ টন চাল উধাও: ট্রাক ও চালের হদিস নেই, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন হারানো বিজ্ঞপ্তি (জরুরি অনুরোধ) দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত ব্যতিক্রমী আয়োজন দৌলতপুর পাবলায় সুপেয় পানির সংকট নিরসনে পুনাকের গভীর নলকূপ উদ্বোধন কেসিসি’র ট্যাক্স আদায়কারী থেকে রাতারাতি সম্পত্তি শাখার প্রধান! সালাউদ্দিনের পদায়ন ও ভুয়া বিলে অর্থ লোপাটের অভিযোগ খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বাংলা নিউজ টিভি ২৪-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 

খুলনা জেলা প্রতিনিধি।। জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো অনলাইন সংবাদ মাধ্যম ‘বাংলা নিউজ টিভি ২৪’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার বিকেলে নগরীর কাইফেং রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলা নিউজ টিভি ২৪-এর সম্পাদক মামুন রেজার সভাপতিত্বে এবং সাংবাদিক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-র চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক ফোরামের মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, শ্রমিক নেতা আবু দাউদ দ্বীনমোহাম্মদ মৃধা, বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান, খুলনা নিউজ টিভির সম্পাদক মণ্ডলীর সভাপতি আলহাজ্ব রোটারিয়ান মোঃ আলতাফ হোসেন, প্রধান সম্পাদক কাজী মিজানুর রহমান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, দৈনিক খুলনা টাইমসের বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি এবং দৈনিক খুলনার কণ্ঠের সম্পাদক শাহবাজ খান।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি নেতা জাফরি নেওয়াজ চন্দন, জেলা সাইবার দলের সভাপতি মেহেদী হাসান বাবু, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউর রহমান, বিএনপি নেতা ইকরামুল কবির মিল্টন, কাজী নজরুল ইসলাম, মুসা হোসেন খান, মোঃ মিজানুর রশিদ, মেহেদী হাসান সোহাগ, আবিদ হোসেন, মনিরুজ্জামান মনি, কাজী ওয়ায়েজউদ্দিন সেন্টু ও সাইবার দল নেতা সালমান সরদার।এছাড়াও প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলা নিউজ টিভি ২৪-এর যুগ্ম সম্পাদক শাহীন হোসেন, নির্বাহী সম্পাদক সৈয়দ ইসমাম তাহসিন সৌমিক, সহকারী সম্পাদক হায়দার আলী, মোঃ মাসুদ রেজা, মোঃ নুরুল ইসলাম, মোঃ মেহেরাব হোসেন রাজু, মোঃ খলিলুর রহমান এবং মোঃ আসাদুজ্জামান গাজী।আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। পরবর্তীতে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park