1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বাংলাদেশে দুর্নীতিবাজদের ঠাঁই হবে না : চরমোনাই পীর

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বরিশালের মাটি ইসলামের খাঁটি মাটি। দেশ স্বাধীন হওয়ার পর ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা বিদেশে টাকা পাচার করেছে, উন্নয়নের নামে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এই সমাবেশের মাধ্যমে আমরা স্পষ্ট করতে চাই দুর্নীতিবাজ, চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে আর হবে না। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ‘জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও এর ভিত্তিতে গণভোট আয়োজনসহ পাঁচ দাবিতে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর সাবেক সরকারগুলোর বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার ও জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ তোলেন।সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত ইসলামপন্থী আট দলের মহাসমাবেশে যোগ দেওয়া বিপুল মানুষের উপস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, এটি প্রমাণ করে দেশের মানুষ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত।চরমোনাই পীর বলেন, জুলাই আন্দোলনে অংশ নিতে গিয়ে অনেকে চোখ হারিয়েছেন, পরিবার হারিয়েছে আপনজন।তিনি অভিযোগ করেন, জুলাই শহীদদের সঙ্গে বেঈমানি যারা করবে, তাদের জায়গা বাংলাদেশে নেই। ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে। দেশের সম্পদ নিয়ে ষড়যন্ত্র ও লুটপাট চলছে। চাঁদাবাজদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আপনাদের ঠাঁই আর হচ্ছে না।শেখ হাসিনা বলেছিলেন, তিনি পালান না উল্লেখ করে তিনি বলেন, কিন্তু দুর্ভাগ্য ভাত পাক করে রেখে গেছেন, খেতে পারেননি। মানুষ পরিবর্তন চায়। ইসলামী দলগুলোর জোট ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ হবে এবং দেশ উন্নয়নের পথে এগোবে।বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অসুস্থ রাজনৈতিক নেতাদের জন্য দোয়া কামনা করেন। বরিশালের বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত এ মহা-সমাবেশে ইসলামপন্থী আটটি দলের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত নেতারা পাঁচ দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park