1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক : বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও তাদের পরিবারের সদস্যদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।রোববার বিএফআইইউ এই নির্দেশ দেয়।নির্দেশনা অনুযায়ী আহমেদ আকবর সোবহানের ছেলে সাদাত সোবহান, সাদাত সোবহানের স্ত্রী সোনিয়া ফেরদৌসী সোবহান, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আহমেদ আকবর সোবহানের আরেক ছেলে শাফিয়াত সোবহান, আনভীরের স্ত্রী সাবরিয়ান সোবহানের অ্যাকাউন্টও জব্দ করা হবে।ব্যাংকগুলোতে একটি চিঠি পাঠিয়ে প্রথম ধাপে ৩০ দিনের জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বিএফআইইউ।বিএফআইইউ অর্থ পাচার প্রতিরোধ আইন-২০১২ এর আওতায় ওইসব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে।একইসঙ্গে ব্যাংকগুলোকে তাদের নামে থাকা লকার সুবিধাও ব্লক করতে বলেছে।এ ছাড়া, দুই কার্যদিবসের মধ্যে ব্যাংকগুলোকে আহমেদ আকবর সোবহানের ছেলে সাফওয়ান সোবহান ও সাফওয়ানের স্ত্রী ইয়াশা সোবহানের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও দিতে বলেছে বিএফআইইউ।সম্প্রতি, অপরাধ তদন্ত বিভাগ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park