1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লায়ন গভর্নদের শপথ অনুষ্ঠান সম্পন্ন” মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

 

স্টাফ রিপোর্টার।।নবাগত লায়ন গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম বলেছেন, মানবতার মহান ব্রত নিয়ে বিশ্বব্যাপী মানবিক সেবামূলক সংগঠনগুলোর মধ্যে Lions Clubs International একটি অন্যতম বৃহৎ ও প্রভাবশালী সংগঠন। ১৯১৭ সালে Melvin Jones-এর উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগঠন বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রায় ১৪ লক্ষ সদস্যের মাধ্যমে মানবসেবায় নিয়োজিত। এর মূল লক্ষ্য- স্বেচ্ছাসেবকদের ক্ষমতায়ন করা, যাতে তারা তাদের নিজ নিজ কমিউনিটিতে সেবা প্রদান করতে পারে, মানবিক চাহিদা পূরণ করতে পারে, শান্তি প্রতিষ্ঠায় উৎসাহিত করতে পারে এবং লায়ন্স ক্লাবের মাধ্যমে অন্তর্জাতিক বোঝপড়া উন্নীত করতে পারে। তাদের স্বপ্ন হলো সম্প্রদায় ও মানবিক সেবায় বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় হওয়া এবং সেবার মাধ্যমে একটি উন্নত বিশ্ব গড়ে তোলা।তিনি ১৫ জুলাই ২০২৬ ইং তারিখ লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫-বি-৩ এর নবাগত গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম-এমজেএফ ও তার সংগে সংশ্লিষ্ট লায়ন লিডারদের নিয়ে আনুষ্ঠানিক যোগদান ও শপথ অনুষ্ঠান (ফর্মল অ্যাকসেশন সেরিমনি) আগারগাঁও লায়ন ভবনের ৯ম তলায় সন্ধ্যা সাড়ে ৭ টার জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানে উপরোক্তা কথা বলেন। সদ্য বিদায়ী সফল গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুম-এমজেএফ নবাগত গভর্নর (লিও থেকে লায়ন) নেতৃত্বের অভিজ্ঞ সম্পন্ন লয়ন মোহাম্মদ শহিদুল ইসলাম-এমজেএফ’র নিকট দায়িত্ব ভার অর্পন করেন। এসময় হলটি ছিল কানায় কানায় পূর্ণ।অনুষ্ঠানে বিদায়ী সফল গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুম-এমজেএফ বলেন, মানবিকতার সৃষ্টি দিয়ে মানুষকে দেখ, তাতেই পুন্য। উদারতায় প্রতিবেশি এলাকাবাসীর মধ্যে যারা অসহায় তাদের দিকে। সহযোগীতার হাত বাড়াও, তাতেই পুন্য। হোক মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান, তার বিপদে পাশ কাটিয়ে যেওনা। সবাই মানুষ। যার বিশ্বাস দৃষ্টিভঙ্গি তার কাছে। কবর, শ্মশান শেষ কীর্ত সম্পাদনে অসহায় পরিবারকে সহযোগীতা কর, এতেই মুক্তি।অনুষ্ঠানে উচ্চপদস্থ লায়ন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পরিচালক নাজমূল হক, ৩১৫’র নবাগত কাউন্সিল চেয়ারম্যান লায়ন মোসলে উদ্দিন আহমেদ অপু-এমজেএফ, ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর ডাঃ কাজী মাজহারুল ইসলাম দোলন-এমজেএফ, সেকেন্ড ভাইস গভর্নর লায়ন আনিস, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন’র নবাগত প্রেসিডেন্ট, ফর্মাল অ্যাকসেশন সেরিমনি কমিটির চেয়ারম্যান লায়ন খান আকতারুজ্জামান-এমজেএফ, কেবিনেট সেক্রেটারি নাদিরা বেগম মল্লিকা-এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন মেঃ মাহবুবুল হুদা, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন’র উপদেষ্টা, ফর্মাল অ্যাকসেশন সেরিমনি কমিটির কো-চেয়ারম্যান শেখ আবু আরিফ যেদারদৌস কল্লোল, ফর্মাল অ্যাকসেশন সেরিমনি কমিটির সেক্রেটারি লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, লায়ন এম. সরোয়ার জাহান সোহেল।এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনর পরিচালক লায়ন পরুন আহমেদ, ফর্মাল অ্যাকসেশন সেরিমনি কমিটির ট্রেজারার লায়ন শারমিন নাছিমা বানু, লায়ন আবুল বাশার মিন্টু, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন’র সদস্য লায়ন সেলিনা বানু,লায়ন শাহবাজ খান, লায়ন মোঃ রায়হান উদ্দিন, লয়ন আবু সিদ্দিকী, লায়ন আজিজুর রহমান খান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park