1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

বরগুনার তালতলীতে গাছের নিচে চাপা পড়ে এইচ এসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

 

বরগুনা জেলা প্রতিনিধি।।বরগুনার তালতলীতে গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামের এক এইচ এস সি পরীক্ষার্থী নিহত হয়েছে।শনিবার (২৪ মে ২০২৫) সকাল সাড়ে ৮ টায় উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।নিহত শরীয়ত বিশ্বাস পচাকোড়ালিয়া গ্রামের বাসিন্দা এবং আলমগীর বিশ্বাসের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়ত বিশ্বাস তার দুই বন্ধু সুজন ও শাওনের সঙ্গে মোটরসাইকেলে করে পচাকোড়ালিয়া বাজারে নাস্তা খেতে যাচ্ছিলেন।পথিমধ্যে বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশে শ্রমিক দের কাটা অবস্থায় একটি মেহগনি গাছ হঠাৎ তাদের ওপর পড়ে।  গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস গুরুতর আহত হন এবং সুজন ও শাওনও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয়ত বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আলম প্যাদা নামের ওই ব্যক্তি তার কাজের লোক দিয়ে মেশিন ব্যবহার করে গাছ কাটছিলেন। তবে গাছ কাটার সময় রাস্তার পাশে কোনো সতর্কতামূলক চিহ্ন বা সিগনাল ছিল না, যা এ দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন এলাকাবাসী। শরীয়ত বিশ্বাস পচাকোড়ালিয়া গ্রামের বাসিন্দা এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাএ ছিলেন। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শাহজালাল বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি এ বিষয় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park