1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বরগুনায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

 

বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ইউপি সদস্যকে বিবস্ত্র করে মারধরের সংবাদ প্রকাশ করার জেরে ৫ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে।শুক্রবার(০৬ সেপ্টম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার নিদ্রা বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

এ মানববন্ধনে, গত শনিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে তালতলী প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজ, এশিয়ান টিভির প্রতিনিধি জলিল আহমেদ, আজকের দর্পণ পত্রিকার প্রতিনিধি হাফিজুর রহমান, দৈনিক মানজমিন পত্রিকার প্রতিনিধি মাহমুদুল হাসান ও হামলার শিকার ইউপি সদস্য জামাল খান এবং তার চাচাতো ভাই ফেরদাউস এর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। আদালত মামলাটি বরগুনা গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্ত করার দায়িত্ব দেন। মানববন্ধনে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মামলা প্রত্যাহারসহ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান বক্তারা।জানা যায়, গত শনিবার ৩১ আগস্ট উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল খানের বাড়ির সামনে নিদ্রা স্লুইজঘাট খালে একটি চোরাই ইঞ্জিন চালিত স্টিলবডি ট্রলার নোঙর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি স্থানীয়রা ইউপি সদস্য জামাল খানকে জানালে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে জানান। পরে ইঞ্জিন চালিত স্টিলবডি ট্রলারটি ইউপি সদস্যর জিম্মায় রাখার নির্দেশ দেন। এ খবর পেয়ে রাত ১০ টার দিকে চোরাই ট্রলারটি অনৈতিকভাবে নেওয়ার জন্য টাকার প্রস্তাব দেয়। এতে রাজি না হলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ইউপি সদস্য বাধা দিলে আবুল কালাম, মিজানুর রহমান, বশির, নাইম ইসলাম ও শাহাদাতসহ এক দল সন্ত্রাসী এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করেন জামাল খানকে। পরে এ ঘটনায় বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এ সংবাদ প্রকাশের জের ধরে মিথ্যা ঘটনা সাজিয়ে ৫ সংবাদিক ও ইউপি সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন শাহদাত হোসেন নামের এক হামলাকারী।বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা কাদের বলেন, এই মিথ্যা মামলা গনমাধ্যমের জন্য হুমকি স্বরূপ। মিথ্যা মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এখই সাথে মামলা প্রত্যাহারের দাবি জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park