1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

বরগুনায় গোপনে ম্যানেজিং কমিটি গঠন; মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নানান অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪

 

আবুল হাসান: বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া বাবু আলী দাখিল মাদ্রাসা প্রধান মাও. শফিকুল ইসলামের (সুপার) বিরুদ্ধে গোপনে ম্যানিজিং কমিটি গঠন চেষ্টাসহ নানা অনিয়ম আর দূর্নীতির খবর পাওয়া গেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০০৯ সালের বিধিমালা অমান্য করে গোপন কমিটি বন্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ওয়াদুদ মৃধা নামের এক ভোটার (সদস্য হতে আগ্রহী) অভিযোগ প্রেরণ করেছেন।জানা গেছে, মেয়ে মাসের (২০২৪) ১৩ তারিখ সন্ধ্যার পর মাদ্রাসার দেয়ালে নির্বাচনীয় তফসিল ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরে শিক্ষার্থী অভিভাবক অন্তর্ভুক্ত করা, খসড়া ভোটার তালিকা প্রতিটি শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের সামনে পাঠ করানো, উক্ত কপি মাদ্রাসার নোটিশ বোর্ডে টানানোর কথা এবং অনুমোদিত ভোটার তালিকা চুড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ করার কথা থাকলেও মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্বাচনীয় এই নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোপনে কমিটি গঠনের চেষ্টা চালাচ্ছে সুপার। গত ৩০ মেয়ে ২০২৪ (বৃহস্পতিবার) পর্যন্ত মাদ্রাসায় সকল কার্যক্রম গোপন রাখতে দেখা গেছে। এছাড়াও প্রতিষ্ঠানের ১৮ জন শিক্ষক কর্মচারীর ১২ জন অনুপস্থিত দেখা গেছে।গত বুধবার দুপুর ১ টা বাজতেই শিক্ষার্থীদের মাদ্রাসা থেকে বই-খাতা নিয়ে চলে যেতে দেখা যায়। সাংবাদিকদের মাদ্রাসায় আসার খবর দিলে মাদ্রাসা সুপার দুপুর ৩ টার দিকে মাদ্রাসায় আসেলেও অনুপস্থিতি এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়া শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের টাকা উত্তোলন, ইউনিক আইডির নাম করে টাকা হাতিয়ে নেওয়া সহ অনিয়ম আর দূর্নীতির বিষয়ে কথা বলতে নারাজ মাও. শফিকুল ইসলাম (সুপার)। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চট্রোপাধ্যায় বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park