1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকবে জাপান: রাষ্ট্রদূত কিমিনোরি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

 

বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেই থাকুক না কেন জাপান সবসময়ই বন্ধু হিসেবে কাজ করে গেছে-এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সচিবালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবা‌দিক‌দের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইওয়ামা কিমিনোরি বলেন, কে সরকারে ছিল বা না ছিল সেটা বিষয় নয়। জাপান বাংলাদেশের সব সময় উন্নয়ন সহযোগী ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জাপান সবসময়ই বন্ধু হিসেবে কাজ করে গেছে।

তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়ে কাজ করতে চায়।

সচিবালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের পর মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের মাধ্যমে বাংলা‌দে‌শে ‘আরব বসন্তের’ সম্ভাবনার কথা ব‌লে‌ছিল ম‌স্কো। ত‌বে সেই অবস্থান থে‌কে স‌রে এসে আলেকজান্ডার ভি মান্টিটস্কি বলেন, আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। এছাড়াও রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা আশঙ্কাজনক কিছু নয়।

বৈঠক শেষে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু রাশিয়া উল্লেখ করে তিনি আরও বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা আশঙ্কাজনক কিছু নয়। আমি বুঝতে পারছি, চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রক্রিয়া অল্প দেরি হতে পারে। তবে এটা খুব বেশি সময় বিলম্ব হ‌বে না।

রুশ রাষ্ট্রদূত আরও বলেন, গত বছর রাশিয়া বাংলাদেশের কাছে ২.২৭ মিলিয়ন গম রফতানি করেছিল। এ বছরের প্রথম ৬ মাসে ১.৯ মিলিয়ন গম রফতানি হয়েছে। এছাড়া কৃষিখাতের জন্য সরকারি ও বেসরকারিভাবে সার রফতানির সহযোগিতাও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park