1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বড় ভাইর মৃত্যুর খবর পেয়ে মারা গেলেন ছোট ভাই

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

 

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন জাহাঙ্গীর শিকদার (৪৫) ও তার ভাই মোহাম্মদ আলী (৪২)।বুধবার (১৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর এলাকায় এ ঘটনা ঘটে।স্বজনদের সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর শিকদার পেশায় একজন বাসচালক।মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।পরে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দুই ভাইয়ের এমন মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।তাদের আরেক ভাই কানন শিকদার সাংবাদিকদের বলেন, “আমরা ছয় ভাই। আমাদের ভাইদের মধ্যে খুব ভালো সম্পর্ক। গতকাল রাতে মেজো ভাই জাহাঙ্গীর শিকদার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহ নিয়ে বাড়ি ফেরার পর আত্মীয়দের বিষয়টি জানানো হয়। মেজো ভাইয়ের মৃত্যুর খবরে হাফেজ মোহাম্মদ আলী ভাইও স্ট্রোক করেন। পরে তিনিও মারা যান। বড় দুই ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।”শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় বলেন, “জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিলেন। আমাদের সঙ্গে তার সু-সম্পর্ক ছিল। ভোরে তার মরদেহ বাড়িতে পৌঁছে দেই। এর কিছুক্ষণ পর জানতে পারি, তার মৃত্যুর খবর পেয়ে তার ছোট ভাইও মারা গেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park