1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

বটিয়াঘাটায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

 

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি।।খুলনার বটিয়াঘাটা উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সম্প্রতি বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসের হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্ডার কামরুজ্জামান।তিনি বলেন, সরকার কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে রয়েছে। উন্নতমানের বীজ ও রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।বক্তারা আরও বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও পরিবেশবান্ধব কৃষি উপকরণ ব্যবহারে কৃষকদের আরও সচেতন হতে হবে।এতে একদিকে যেমন উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে টেকসই কৃষি ব্যবস্থাও গড়ে উঠবে।উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে প্রথম দিনে ১২০ জন কৃষকের মাঝে ধানসহ বিভিন্ন ফসলের উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park