
বগুড়া জেলা শহরে জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০-২৫ জন। আজ রবিবার বিকাল সোয়া ৫টার দিকে শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।বগুড়া সদর থানার ওসি সাইহান অলিউল্লাহ বলেন, ‘বিকালে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। আমরা খুব ব্যস্ত আছি। পরে জানাচ্ছি।বগুড়া শহরে প্রতিবছর রথের শোভাযাত্রা শুরু হয় শহরের সেইজগাড়ী এলাকা থেকে। শোভাযাত্রাটি বনানী এলাকায় গিয়ে আবার ফিরে আসে।নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- অলোক, আতশী, নরেশ। এ ঘটনায় গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন বগুড়া জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী এবং সদর উপজেলা চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন।