1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

বগুড়ায় বন্ধুর হাতে হত্যা মামলার আসামি আলী হাসান ছুরিকাঘাতে খুন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
দেশ ও জনতার কথা বলে..

 

নিজস্ব প্রতিনিধি :বগুড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবকের নিহত হয়েছেন।মঙ্গলবার বিকালে সদর উপজেলার শহরদীঘি পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।নিহতের নাম আলী হাসান।তিনি বগুড়া শহরের মালগ্রাম পশ্চিমপাড়া এলাকার জিন্নাহর ছেলে।পেশায় ট্রাক চালকের সহকারী হাসান বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম রকি হত্যা মামলার আসামি ছিলেন।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।এ ঘটনায় জড়িত হাসানের বন্ধু সবুজ সওদাগর পলাতক রয়েছে৷ বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি সবুজ সওদাগরের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।স্থানীয় এক যুবক বলেন,দুপুরের দিকে শুনি সবুজ সওদাগরের বাড়িতে হাসান নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে৷ পরে এই এলাকায় এসে খোঁজ নিলে জানতে পারি সবুজ ছুরিকাঘাত করে হাসানকে হাসপাতালে নিয়ে গেছে।পরে বিকালে ওই যুবকের মৃত্যু হয়।সবুজ হত্যা মামলার আসামি।সে এবং তার পরিবারের সবাই মাদকাসক্ত।এলাকাবাসী অনেকবার তাদের সতর্ক করলেও কোন কথা শোনেনি।হাসান সবুজের বাড়িতে নিয়মিত আসতো।এখানে এসে তারা মাদক গ্রহণ করতো। ফাপোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, আমাকে অজ্ঞাত একটা নম্বর থেকে জানায় সবুজ সওদাগর এক যুবককে ছুরিকাঘাত করে ঘরে তুলে রাখছে। পরে এলাকার লোকজন সবুজের বাড়িতে যায় এবং তাকে আটকানোর চেষ্টা করে।পরে পুলিশকে জানালে এর মাঝের সময়ে আহত হাসানকে নিয়ে হাসপাতালে চলে যায় সবুজ। সবুজ ও হাসান ঘনিষ্ঠ বন্ধু ছিল। এমনকি তারা একই হত্যা মামলার আসামিও ছিল।তাদের নানা অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ ছিল।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, ছুরিকাঘাতে আলী হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় জড়িত সে পলাতক রয়েছে।আমরা তাকে আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park