1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

ফলজ বৃক্ষ রোপণে আগ্রহ জাগাতে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে মানিকগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তপাঠ গণগ্রন্থাগার।রোববার (২৯ জুন) সকালে সরুপাই আলহাজ্ব আবদুল হালিম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি পালন করা হয়। এসময় ১৯০ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণে কয়েকটি গাছ রোপণ করা হয়।“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এবং “দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি”—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তপাঠ গণগ্রন্থাগারের সভাপতি আমিনুর রহমান।মাদ্রাসা সুপার মো. ইউসুফ আলীর সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আরিফ হোসেন খান তৌফিক।এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক মো. জহিরুল ইসলাম, মো. নুরুজ্জামান, বাবুল হোসেন, গোলাম কিবরিয়া, মাওলানা মতিয়ার রহমান, মো. উজ্জ্বল মিয়া, মো. মাজেদ মিয়া, মো. সাইজুদ্দিন, মো. শরীফ মিয়া এবং নারী শিক্ষকদের মধ্যে মোছা.আফরোজা খানম, মোছা.শামীমা তালুকদার ও মোছা.তানজিলা আক্তার।বক্তারা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের শৈশব থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে হবে।এতে করে তারা ভবিষ্যতে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দ অনুযায়ী গাছের চারা গ্রহণ করে তা বাড়িতে রোপণের অঙ্গীকার করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park