1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে যুবক আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

 

আকতার হোসেন বাবলু।। ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন হতদরিদ্র মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতা-কর্মীরা।আটক মো. সাইফুল ইসলাম ওই এলাকার তমিজ উদ্দিনের ছেলে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তাকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার কথা বলে কেশবনগর এলাকার কয়েকজন হতদরিদ্র মানুষের কাছ থেকে জনপ্রতি সামর্থ্য অনুযায়ী ৭০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত আদায় করেন। পরে তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে ভুক্তভোগীরা ও স্থানীয়রা বিষয়টি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের হটলাইন নম্বরে জানান।অভিযোগের প্রেক্ষিতে হটলাইন পরিচালনাকারীরা বিষয়টি যাচাই-বাছাই করে সত্যতা পেলে স্থানীয়দের সহায়তায় সাইফুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।এ সময় অভিযুক্ত সাইফুল ইসলাম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, না বুঝেই তিনি এ ধরনের কাজ করেছেন এবং ভবিষ্যতে আর এমন কাজ করবেন না। তিনি নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন।এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park