1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রবাসী কল্যাণ ট্রাস্ট বাস্তার উদ্যোগে দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাস্তা গোলাই ডাঙ্গায় প্রবাসী কল্যাণ ট্রাস্ট বাস্তার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) আয়োজিত এ মানবিক কার্যক্রমে ১৭৫ জন দরিদ্র নারী ও পুরুষকে ঈদুল ফিতর উপলক্ষে উপহার দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ট্রাস্ট বাস্তার সভাপতি সাইফুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন ৭নং ওয়ার্ড জামশা ইউপি সদস্য ইস্তাফুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা মন্ডলের সদস্য হুমায়ুন রশিদ বাদশা, সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসেন নীরব, কল্যাণ ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সদস্য চানমিয়া, আলমগীর, ফজলু মিয়া, মিজান, রাশেদ খানসহ আরও অনেকে।অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রবাসীদের ভালোবাসা এবং সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এসময়  ভবিষ্যতেও সমাজসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park