1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রীমঙ্গল সফর উপলক্ষে প্রস্তুতি জোরদার

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার, ১নং মির্জাপুর ইউনিয়নে (৩য় পর্যায়ে) একটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের উদ্বোধন উপলক্ষে,আগামী (১৭ জুন২০২৬) তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পরিদর্শনে আজ শনিবার (১৩ জুন ২০২৬) তারিখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন করেছেন সিলেট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সিলেট বিভাগীয় কমিশনার জনাব মোঃ মশিউর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) জনাব আশরাফুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি জনাব ড. মো: জিল্‌লুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।এ সময় তাঁরা কর্মসূচির সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, উপকারভোগীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত বিষয়াদি সরেজমিনে পরিদর্শন করেন।পরিদর্শন শেষে মৌলভীবাজার–৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন,প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে, এবং সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে। এই আয়োজনের সফলতা কেবল প্রশাসন বা আয়োজকদের নয়, বরং গণমাধ্যমকর্মীসহ সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার ওপর নির্ভরশীল।অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হলে এর কৃতিত্বের অংশীদার হবেন সংশ্লিষ্ট সকলেই। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে, এবং পুরো আয়োজনকে নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে শ্রীমঙ্গলে এ অনুষ্ঠান ঘিরে এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park