1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

‎প্রতিটি পরিবার ও মহল্লা থেকে মা’দ’ক বি’রো’ধী আন্দোলন গড়ে তুলে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬

 

জয় ই মামুন বিশেষ প্রতিবেদক।।‎“প্রতিটি পরিবার ও মহল্লা থেকে মাদকবিরোধী আন্দোলন গড়ে তুলে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা সম্ভব হবে না।”মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদে অনুষ্ঠিত মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কাজী সাহেরা আনোয়ারা শাম্মী শের।“বই পড়ি, কলম ধরি—মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার(৩১ মে) অরঙ্গবাদ আলোকিত পাঠাগারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।সকালে অরঙ্গবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাম্মী শের বলেন, “মাদক সেবনের ফলে সমাজে আইনশৃঙ্খলার অবনতি ঘটে, পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়ে এবং সামাজিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদকের ভয়াবহতা সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।”অরঙ্গবাদ আলোকিত পাঠাগারের সভাপতি প্রভাষক মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন।এছাড়া উপস্থিত ছিলেন আলোকিত পাঠাগারের উপদেষ্টা কাজী ইকবাল হোসেন, আব্দুর রশিদ, মুফতি আব্দুল আউয়াল (মোবাশ্বির),আবাবিল মোল্লা, পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ বাছিরুল ইসলাম সঞ্চয়, সহ-সভাপতি মোশতাক মোল্লা ও আসাদুজ্জামান মিলটন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. ইমান আলী, সংগঠনের অন্যান্য সদস্য, এলাকার যুবক-তরুণ এবং প্রবীণ সমাজের প্রতিনিধিরা।বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সামাজিক ও পারিবারিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা তরুণ সমাজকে বই পড়া, খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে মাদকমুক্ত, শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park