1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

পুটাইল লক্ষ্মীপূজার মেলায় ছুরিকাঘাতে এক কিশোর নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

শাওন আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকার লক্ষ্মীপূজার মেলায় ছুরিকাঘাতে রাব্বী ওরফে আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।শনিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মেলার গেট সংলগ্ন চরকগাছের পাশে এ ঘটনা ঘটে।নিহত রাব্বী ওরফে আব্দুল্লাহ (১৫) কাফাটিয়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, চরকগাছের পাশে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে রাব্বী গুরুতর আহত হলে উপস্থিত লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মেলা কমিটির সভাপতি কাউছার হোসেন (লুলু) বলেন, “ঘটনার সময় আমি বাসায় ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখি মেলার চরকগাছের দায়িত্বে থাকা কমিটির সদস্যরা আহত রাব্বীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।মানিকগঞ্জ সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, “ঘটনাস্থলে আমাদের পুলিশ পাঠানো হয়েছে। আমরা পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করছি এবং এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park