1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

পিতা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলে তানজিম হাসান বাবুকে (৩৪) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একইসাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় দেন।আসামী তানজিম হাসান বাবু মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের গুলটিয়া গ্রামের মৃত. আনোয়ার রহমানের পুত্র।মানিকগঞ্জ জেলাও দায়রা জজ ১ম আদালতের বেঞ্চ সহকারী মোঃ সজীব এই রায়ের তথ্য নিশ্চিত করেছেন।মামলাসূত্রে জানাগেছে, ২০১৯ সালের ১১ মার্চ মধ্যরাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করে ছেলে। এরপর লাশ বসতবাড়িতে লুকিয়ে রাখে। প্রাথমিক ঘটনা অনুসন্ধানে ছেলে তানজিন হাসান পিতা হত্যার দ্বায় স্বীকার করেন।এঘটনায় নিহতের চাচাতো ভাই সেলিম খান বাদি হয়ে সদর থানায় মামলা করলে তানজিমকে গ্রেফতার করে পুলিশ।অন্যের দ্বারা প্ররোচিত হয়ে বাবাকে খুন করেছে তানজিম।আসামীর এমন বয়ানের ওপর ভিত্তি করে ওয়াসিম চৌধুরীকে আদালত গ্রেফতারের নির্দেশ দেন। এরপর আদালত দীর্ঘ পর্যালচনা এবং স্বাক্ষ্য গ্রহণ শেষে এ ঘটনায় ওয়াসিম চৌধুরীর সম্পৃক্ততা না থাকায় তাকে খালস প্রদান করেন এবং পিতা হত্যার দায়ে ছেলেকে একমাত্র আসামী করে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park