1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

পাইকগাছায় ৩ আম ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

পাইকগাছা প্রতিনিধি।।পাইকগাছায় রাসায়নিক মিশ্রিত উপায়ে কাঁচা আম পাকানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ আম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।প্রাপ্ত সূত্রে জানা গেছে,সোমবার রাত সাড়ে দশটার দিকে ঝড় বৃষ্টির মধ্যে পাইকগাছার কপিলমুনি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।এসময়ে কাঁচা আমে রাসায়নিক ব্যবহার করে পাকা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ১৫ হাজার ৫ হাজার ও ১০ হাজার মিলিয়ে ৩ ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এছাড়াও ২৪ ক্যারেট রাসায়নিক মিশ্রিত আম গাড়ির চাকায় পিষ্টের মাধ্যমে বিনষ্ট করা হয়।জানা গেছে, ব্যবসায়ীরা আমগুলো রাজধানী ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো।অভিযান পরিচালনার সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন, আনসার সদস্য প্রসেনজিৎ মণ্ডল প্রমুখ।এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন, জনস্বার্থে উক্ত অভিযান অব্যহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park