
নিজস্ব প্রতিবেদক।। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল সাংবাদিক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপন দাতা, সকল ধর্ম-বর্ণ ও শ্রেণিপেশার মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন “দৈনিক দিগন্তর”সম্পাদক শাহবাজ জামান। শনিবার (৭জুন) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি রইলো পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।ত্যাগের মহিমা আমাদের অন্তরে ধারণ করে গড়ে উঠুক একটি শান্তিপূর্ণ, সহানুভূতিশীল ও সম্প্রীতির সমাজ।তিনি আরও বলেন, “ঈদুল আযহা কেবল উৎসব নয়, এটি আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়।এ শিক্ষাকে ধারণ করে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে হবে।সবশেষে তিনি সবাইকে ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান।