1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন বরগুনায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে যুবদল নেতা মিলন সহ ৬ জনের বিরুদ্ধে মামলা খুলনা মহনগরীতে হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার, কথিত স্ত্রী আটক রাবি শিক্ষার্থীকে মারধর ও স্টেশন ভাঙচুরের ঘটনায় রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা নেত্রকোনায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন ফুলতলা বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে কসাই আনিসের ২১ দিনের কারাদণ্ড টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ৩ জন সাহিত্যিক কে দিলেন খুলনারত্ন সম্মাননা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয়-শেখ মোস্তাফিজুর রহমান

নেত্রকোনায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

 

শাকিব খান নেত্রকোনা প্রতিনিধি।। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নেত্রকোনায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় মোক্তারপাড়া মাঠে জেলা পুলিশের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. জাহিদুল হাসান।পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন: জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নেত্রকোনা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার কানাই লাল সরকার ও পৌর প্রশাসক মুনমুন জাহান লিজা উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে জেলার ১০টি উপজেলার ১০টি বালক ও ৯টি বালিকা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় নেত্রকোণা সদর বালক দল কলমাকান্দা বালক দলকে পরাজিত করে জয় দিয়ে যাত্রা শুরু করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park