1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

নবজাতকের লাশ টয়লেট থেকে উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেগনেন্সি জটিলতায় আজ সকাল আটটায় জরুরী বিভাগে আসেন এক তরুণী (১৭)। তার সাথে আসেন বাবা-মা।অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি থাকতে বলেন পাশাপাশি একাধিক টেস্ট দেন। সকাল সাড়ে নয়টায় গাইনি বিভাগের ৫০২ নাম্বার রুমে এডমিট হন তিনি।বিকেলে হাসপাতাল পরিচ্ছন্ন কর্মীরা টয়লেট পুরষ্কারে আসলে টয়লেটের পাইপে এক নবজাতকে দেহের অংশবিশেষ আটকে থাকতে দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। মুহূর্তেই এ ঘটনায় হাসপাতালে চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়। ওয়ার্ডে থাকা ছয়টি বেডের রোগী এবং স্বজনদের জিজ্ঞাসাবাদ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।পুলিশি জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আজ সকালে ভর্তি হওয়া ১৭ বছর বয়সী সেই তরুণী নিজের পেটের বাচ্চা নিজ ইচ্ছায় নরমাল ডেলিভারির মাধ্যমে নবজাতককে টয়লেটে ফেলে দেয় বলে স্বীকার করেন। তবে পরিবারের সদস্যদের দাবি মেয়ের বাচ্চা হবার বিষয় তারা কিছুই জানতেন না।পুলিশ কারণ জানতে চাইলে ভুক্তভোগীর স্বজনেরা নবজাতকের বিষয়ে কিছু জানেন না বলে জানান। এর ফলে ভুক্তভোগী তরুণীকে জিজ্ঞাসা করলে তিনি দায় স্বীকার করলেও কেন এমনটি করেছেন এ বিষয়ে কোন কিছুই বলছেন না পুলিশের কাছে।পুলিশি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী অবিবাহিত। তিনি জেলার একটি কলেজে অধ্যায়নরত আছেন।এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবিএম তৌহিদুজ্জামান বলেন, আজ সকালে ভুক্তভোগী তরুণী তার স্বজনদের সাথে এসে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। তার এমন ঘটনায় আমরা বিচলিত। পুলিশ এ বিষয়ে কাজ করছে।ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের সাব-ইন্সপেক্টর শিবাস্তিন। তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এখনই কিছুই বলা যাচ্ছে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park