1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

নতুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক-মিয়া গোলাম পরোয়ার

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার।।‎বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা খানজাহান আলী থানা ১নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার মশিয়ালী দাখিল মাদ্রাসা সংলগ্ন হারাতলায় এক ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়।‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের (ফুলতলা-ডুমুরিয়া) দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, থানা সেক্রেটারি জনাব গাজী গোলাম মোর্শেদ মামুনসহ থানা ও ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।

‎প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, এই স্লোগানকে সামনে রেখে আগামী সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার, বেকার যুবকদের কর্মসংস্থান ও বেকার ভাতার ব্যবস্থা, বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশন উন্নয়ন এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন।তিনি আরও আহ্বান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামী আদর্শভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।‎সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ থেকে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park