1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

নড়াইল জেলার নড়াগাতী থানার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।। নড়াইল জেলার নড়াগাতী থানার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদান ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।এই বছরের কৃতী শিক্ষার্থীরা হলেন: লগ্ন সাহা প্রমি, রাতুল মন্ডল, অর্ঘ্য বিশ্বাস, মোঃ আরাফাত ইসলাম, সিয়াম মোল্যা, মাহবুব ইবনে হুসাইন এবং অর্পিতা বিশ্বাস। তাদের এই সাফল্যকে উদযাপন করতে বিদ্যালয় প্রাঙ্গণটি উৎসবমুখর হয়ে ওঠে।উৎসর্গ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শফিকুর রহমান তুষার বলেন, “আজকের এ আয়োজন কেবল একটি সংবর্ধনা নয়, এটি শিক্ষার্থীদের সামনে আরও বড় স্বপ্ন দেখতে এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের সমাজের প্রকৃত সম্পদ হলো মেধাবী শিক্ষার্থীরা। তারা যত বেশি আলোকিত হবে, সমাজ তত বেশি সমৃদ্ধ হবে। আমি আশা করি, এই সম্মাননা তাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে এবং ভবিষ্যতে তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”সংস্থার সাধারণ সম্পাদক শরিফ মনিরুজ্জামান বলেন, “একজন শিক্ষার্থীর সাফল্য শুধুমাত্র তার ব্যক্তিগত অর্জন নয়, এটি পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত সাফল্য। আমরা চাই আমাদের এলাকার প্রতিটি শিশু-শিক্ষার্থী পরিশ্রমী, নৈতিক ও আদর্শবান হয়ে বেড়ে উঠুক। কৃতিত্ব অর্জনকারীরা যেন এখানেই থেমে না যায়, বরং আরও বড় সাফল্যের জন্য আত্মনিয়োগ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমেলেন্দ হীরা বলেন, “আমাদের শিক্ষার্থীরা প্রতি বছরই ভালো ফলাফল করছে, যা আমাদের জন্য গর্বের। তবে শুধু জ্ঞান অর্জন নয়, ভালো মানুষ হয়ে ওঠাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়, নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধও শিক্ষার অংশ। উৎসর্গ সমাজ কল্যাণ সংস্থার এ উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি, এই অনুপ্রেরণা তাদের জীবনের প্রতিটি ধাপে কাজে আসবে।”সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আবেগঘন প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন, “আজকের এই সম্মাননা আমাদের কঠোর পরিশ্রম ও সাধনার স্বীকৃতি। এটি আমাদের আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাবে। আমরা প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করব এবং সমাজ ও দেশের কল্যাণে কাজ করব।” আমাদের পরিবার, শিক্ষক ও সমাজের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এই সংবর্ধনা আমাদের আত্মবিশ্বাস আরও শক্তিশালী করেছে।”অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উৎসর্গ সমাজ কল্যাণ সংস্থার কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। অভিভাবকরা বলেন, “এই ধরনের উদ্যোগ সন্তানদের অনুপ্রাণিত করে এবং শিক্ষার পরিবেশকে আরও শক্তিশালী করে। এটি শিক্ষার্থীদের জন্য একটি গর্বের মুহূর্ত।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park