1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ধেয়ে আসছে বৃষ্টিবলয়, সক্রিয় থাকবে ২৪ মার্চ পর্যন্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

 

স্টাফ রিপোর্টার।।দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয়। যা আগামী ২৪ মার্চ পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।সংস্থাটি জানায়, দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয়। এই বৃষ্টি বলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এটি আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের পর থেকে আগামী ২৪ মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে। এটি একটি প্রায় বিচ্ছিন্ন বৃষ্টিবলয়। মানে পরিষ্কার আকাশে হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ, তারপর কালবৈশাখীর মত দমকা হাওয়া, এরপর ৫ বা ১০ মিনিট বজ্রপাতসহ বৃষ্টি এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টিবলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৪০ বা ৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের কিছু ক্ষুদ্র এলাকায় আকস্মিকভাবে ভারী বৃষ্টিও হতে পারে। এর ফলে দেশের সক্রিয় এলাকায় গড়ে ১৫ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোন ক্ষুদ্র এলাকায় সর্বোচ্চ ৫০ মিলিমিটার বা এর কিছু বেশি পর্যন্তও বৃষ্টি হতে পারে।বিডব্লিউওটি জানায়, বৃষ্টিবলয়ে, সিলেট বিভাগসহ দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা সিলেট ও খুলনা বিভাগে। আর চট্টগ্রাম ও উত্তরবঙ্গে কম সম্ভবনা রয়েছে। বিশেষ করে বৃষ্টিবলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে কলকাতা বা পশ্চিমবঙ্গ এলাকায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park