
মানিকগঞ্জ প্রতিনিধি।।কিশোরীকে ধর্ষণ চেষ্টা ও গ্রাম্য সালিশে রফাদফার প্রতিবাদে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২৮ মে) সকালে মানিকগঞ্জ সদর উপজেলায় গ্রামবাসীর আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সমাবেশে বক্তব্যকালে এলাকাবাসী বলেন, ১৩ বছরের এক কিশোরীর সাথে ধর্ষণ চেষ্টায় লিপ্ত হয়েছেন এক বৃদ্ধ ব্যক্তি। মানুষের মানসিকতা কতটা নিচে নামলে এরকম কাজ করতে পারে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য গ্রাম্য সালিশি করে অভিযুক্তকে মুক্ত করে দেওয়া হয়েছে। এটা একটি অন্যায়। স্পর্শকাতর বিষয়টি আইনি সমাধান না করে সামাজিকভাবে কিছু লোক টাকা খাওয়ার জন্য ঘটনা ধামাচাপা দিয়েছে। এই গ্রাম্য সালিশে যারা যারা উপস্থিত ছিলেন আমরা তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করি।এ সময় সালিশে উপস্থিত সোহেল, বাদল, টুলু, আরিফ, ইউনুসের প্রতি নিন্দা জ্ঞাপন করে তাদেরও শাস্তির দাবি করা হয়।