1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ধর্ষণকারী ও মাদক ব্যবসায়ী ইমরানের শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি : ধর্ষণকারী মাদক ব্যবসায়ী চুরি ডাকাতের ও সন্ত্রাসী ইমরানের শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানিকগঞ্জের ঘিওর উপজেলার কামারজাগী এলাকায় বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে স্বল্প সিংজুরী ও কামারজাগী এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। মোহাম্মদ জাহিদ মিয়ার সভাপতি মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোঃ রহিজ মিয়া, আন্না বেগম, মোঃ হায়াত আলী, মোঃ হোসেন মিয়া, মোঃ সোনা মিয়া, আবু তালেব, আলাউদ্দিনসহ স্থানীয়রা। মানববন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, ইমরান হোসেন একজন লম্পট ও সন্ত্রাসী প্রকৃতির লোক। দীর্ঘদিন ধরে তিনি এলাকার উঠতি বয়সের তরুণী এবং গৃহবধূদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। তিনি প্রায় রাতেই এলাকার বিভিন্ন মেয়েদের বাড়িতে খারাপ উদ্দেশ্যে উৎ পেতে থাকে।কয়েকদিন আগে আকলিমা বেগম নামে এক নারীর বাড়িতে গভীর রাতে হানা দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় ও মারপিট করে তাকে মারাত্মকভাবে আহত করে।এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় মামলা করলে বখাটে ইমরান এখন জেল হাজতে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন এবং এলাকা চুরি ডাকাতির সাথে জড়িত রয়েছেন। তার ভয়ে এলাকার তরুণী ও গৃহবধূরা নিরাপদে রাস্তা চলাফেরা করতে পারে না। তাই এই বখাটে, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর বিরুদ্ধে কঠিন শাস্তি দাবী করেছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park