1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ধর্ম পরিবর্তন নিয়ে মিথ্যা বলেছিলেন অপু বিশ্বাস!

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি নিজের অতীত নিয়ে মুখ খুলেছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে, সন্তান এবং ধর্ম পরিবর্তন নিয়ে যে গুজব ও ভুল ধারণা ছিল, তা পরিষ্কার করেছেন এক সাক্ষাৎকারে। তিনি জানিয়েছেন, সংসার এবং সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই এক সময় ধর্ম পরিবর্তন নিয়ে মিথ্যা বলতে বাধ্য হয়েছিলেন।শাকিব খান ও অপু বিশ্বাস জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপার হিট সিনেমা। সেই জুটি বেঁধে অভিনয় করতে গিয়েই প্রেম দুজনের। এরপর ২০০৮ সালে বিয়ে করেন তারা। বিয়ের কথা দুইজনেই গোপন রেখেছিলেন।২০১৭ সালে ছেলে জয়কে নিয়ে টেলিভিশনের সরাসরি এক অনুষ্ঠানে বিয়ের খবর প্রকাশ করেন অপু। সেই সময় তিনি দাবি করেছিলেন, শাকিবকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে এখন বলছেন, সেটি সত্য নয়—তিনি তখনও হিন্দু ধর্মাবলম্বী ছিলেন।সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অভিনেত্রী।অপু বিশ্বাস বলেন, সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরোনো ধর্ম নিয়েই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি। কিছু কিছু জিনিসের কারণে। প্রথমদিকে নিজের ক্যারিয়ার জন্য মিথ্যা বলেছিলাম। তাছাড়া ওই সময় শাকিব আমার স্বামী ছিল। তাকে সমর্থন করাটা আমার দায়িত্ব ছিল। আমরা অনেক প্রোগ্রামে বা শুটিংয়ে একজন অন্যজনকে প্রশ্ন করতাম কবে বিয়ে করছো। সেও আমাকে উল্টো প্রশ্ন করত আমার বিয়ে কবে হচ্ছে। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে রান্না করে খাওয়াচ্ছি। আমরা তখন রানিং স্বামী-স্ত্রী।অপু আরও বলেন, আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসলাম তখন সবাই জানতে পারলেন আমি বিবাহিত। সবাই মনে করতো আমি যেহেতু একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছি। কিন্তু আমি বিয়ের পর থেকেই হিন্দু। কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য প্রক্রিয়াধীন কাজগুলো হয় তার একটাও তারা (শাকিবের পরিবার) করেননি। বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছি বিষয়টা তা না।মাঝে একটা সময় ধর্ম নিয়ে দর্শকদের মিথ্যা বলেছেন, অনুষ্ঠান উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রীর সরল উত্তর, আমার ছেলের জন্য মিথ্যা বলেছি। সেই সময় যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে। আর শাকিবকে বিয়ে করেছি সে মুসলিম। সেই জায়গায় থেকে ভেবেছি সংসার ঠিকঠাক থাকুক। যেমনটা বিয়েকে আড়াল করেছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে বিয়ের কথা প্রকাশ করেছি।অপু বিশ্বাস বলেন, দিনশেষে আমি ভুলে গিয়েছিলাম আমি যদি মারা যাই তখন আমার কাছের ভাই-বন্ধুরা আছেন। আমার যে অনুরাগী বা দর্শকরা আছেন তারা আমাকে কী করবে? মাটি দেবে নাকি আগুনে পুড়াবে? মানুষ তো তখন দ্বিধায় পড়ে যাবে। শাকিব খানের সঙ্গে তো আমার সম্পর্ক নেই। তাহলে সত্য তো বলতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park