1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

দৌলতপুর পাবলায় সুপেয় পানির সংকট নিরসনে পুনাকের গভীর নলকূপ উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

 

খুলনা প্রতিনিধি।। খুলনার দৌলতপুরের পাবলা সবুজ সংঘ এলাকার দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) সকালে পাবলা সবুজ সংঘ মাঠে আয়োজিত অনুষ্ঠানে নলকূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভাপতি প্রফেসর নাসিমা ফেরদৌসী।অনুষ্ঠানে পুনাকের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশুদ্ধ ও নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা মানুষের মৌলিক অধিকার। দীর্ঘদিন ধরে পাবলা সবুজ সংঘ এলাকার বাসিন্দারা নিরাপদ পানির সংকটে ভুগছিলেন। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে পুনাকের উদ্যোগে গভীর নলকূপটি স্থাপন করা হয়েছে, যা স্থানীয় মানুষের দৈনন্দিন পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বক্তারা আরও জানান, পুনাক শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবার কল্যাণেই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডও পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পুনাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও অনেক এলাকার মানুষের মৌলিক সমস্যা সমাধানে সহায়ক হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park