1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দোয়ারাবাজার সীমান্তে ভারতে পাচারের সময় ১৪ লাখ ৪১ হাজার টাকার বিপুল পরিমাণের রসুন ও মাছ জব্ধ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

 

সাগর তালুকদারসুনামগঞ্জ জেলা প্রতিনিধি :সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া নামক স্থান থেকে ১৪লাখ ৪১ হাজার টাকার বিপুল পরিমাণ বাংলাদেশী রসুন ও শিংমাছ জব্ধ করেছে বিজিবি।বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে কিছু চোরাকারবারিরা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকা দিয়ে বাংলাদেশী রসুন ও শিংমাছ পাচার করতে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ অক্টোবর ) ভোর ৫টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনে বাংলাবাজার বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতে পাচারের সময় বাংলাদেশি রসুন ৩হাজার ৪শত কেজি ও বাংলাদেশি শিং মাছ ১শত ৩৫ কেজি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৪লাখ ৪১ হাজার টাকা।সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল নিলামের জন্য স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park